বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ - ২০:৫৬
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ

মানবতার ইতিহাসে এমন কিছু মহামানব রয়েছেন যাঁদের জীবন হয়ে উঠেছে চিরন্তন আদর্শ। তেমনি এক অনন্য ব্যক্তিত্ব হলেন ইসলামের শেষ নবী মুহাম্মদ (স.)। তাঁর জীবনদর্শন, ক্ষমা, ন্যায়পরায়ণতা ও মানবপ্রেম তাকে অনন্য আসনে অধিষ্ঠিত করেছে। আজকের লেখায় আলোচনা করা হবে—কীভাবে তিনি হয়ে উঠেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং তাঁর আদর্শ কীভাবে আজও প্রাসঙ্গিক।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, 

কলমে — সেখ মঈনুল হক

যখন পৃথিবী ডুবে ছিল অন্ধকারের ঘোরে,
মানুষ হারিয়েছিল মানুষকে আপন করে — 
তখন তুমি এলে, হে আলোর পথপ্রদর্শক,
মুছে দিলে হৃদয় থেকে হিংসা ও বিভেদের ক্ষত।

তুমি শেখালে — মানুষের আগে কিছুই নয়,
অসহায়ের চোখের জল মুছিয়ে দেওয়াই পরিচয়।
অন্যায়ের সামনে তুমি মাথা নত করোনি কখনো,
ক্ষমার মহিমায় জয় করেছ পরাজিত হৃদয়ও।

এতিমের মাথায় রেখেছ স্নেহভরা হাত,
মজলুমের পাশে থেকেছ অন্ধকার দিন রাত।
ক্ষুধার্তের ব্যথা বুঝেছ নিজের হৃদয় দিয়ে,
ভালোবাসার আলো জ্বেলেছ নিঃস্ব মানুষের ঘরে গিয়ে।

তোমার কথায় ছিল সত্যের নির্মল আলো,
তোমার চরিত্রে ছিল সৌন্দর্যের চেয়েও ভালো।
তুমি শিখিয়েছ — দয়া হোক মানুষের পরিচয়,
ন্যায়ের পথে চলাতেই জীবনের সত্যিকারের জয়।

তুমি শুধু কোনো জাতির নও, কোনো ভূখণ্ডের নও,
তুমি মানবতার নবী — সমস্ত পৃথিবীর আলো।
তোমার দেখানো পথে আজও জ্বলে সত্যের দীপ,
অন্ধকারের বুক চিরে জেগে ওঠে আশার সঙ্গীত।

যতদিন পৃথিবী থাকবে, থাকবে তোমার নাম,
যতদিন মানুষ কাঁদবে, থাকবে তোমার আদর্শের দাম।
হে প্রিয় নবীজি (স.), হৃদয়ে তোমার স্থান — 
তোমার জীবন মানবতার জন্য এক অনন্ত সম্মান।

যে হৃদয় তোমার আদর্শে ভালোবাসতে শেখে,
সে হৃদয় ঘৃণার আগুনে আর কখনো না পুড়ে।
তাই পৃথিবীর সব মানুষের কণ্ঠে উঠুক এক গান — 
মুহাম্মদ (স.) — মানবতার শ্রেষ্ঠ আদর্শ,
মুহাম্মদ (স.) — পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ,
তাঁর প্রতি অশেষ সালাম।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha